রাজ্য

“অপেক্ষা করুন, আস্তে-আস্তে ফিরিয়ে আনব” নেপালে আটকে থাকা পর্যটকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর

রণক্ষেত্রের চেহারা নিয়েছে নেপালের পরিস্থিতি । প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ইস্তফা দিয়েছেন । কিন্তু কোনভাবেই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না পড়শি দেশের । এই পরিস্থিতিতেই বহু বাঙালি পর্যটক , নেপাল ভ্রমণে গিয়ে আটকে পড়েছেন বলে খবর । বুধবার নিজের সভা থেকে ,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পর্যটকদের উদ্দেশ্যে , বিশেষ বার্তা দিলেন । সব পরিস্থিতির ওপর নজর রাখছেন বলেই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী ।

মুখ্যমন্ত্রী বলেন , “যেই শুনেছি নেপালে প্রবলেম চলছে অমনি আমি চলে এসেছি। নজর রাখছি।” তিনি আরো বলেন , “অনেক পর্যটকরা গিয়েছেন নেপালে। আপনারা অপেক্ষা করুন। আস্তে-আস্তে ফিরিয়ে আনব।”

প্রসঙ্গত , ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে , একটি ভিডিও পোস্ট করা হয়েছে সমাজ মাধ্যমের পাতায় । যেখানে দেখা যাচ্ছে রাত জেগে , উত্তরকন্যায় বসে , সীমান্ত পারের সব পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ভিডিওর ক্যাপশনে লেখা , “পড়শি দেশ নেপালের অবস্থা উদ্বেগজনক। তাই রাজ্যের স্বার্থে, রাত জেগে উত্তরকন্যায় বসে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.