জেলা

খরা পরিস্থিতি পাট চাষে! মাথায় হাত চাষীদের

বেশ কয়েকদিন থেকে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে বৃষ্টি না হওয়ার কারণে পাট চাষীদের মাথায় হাত। কারণ বৃষ্টি না হওয়ার জন্য পাট চাষে যে পরিমাণ জলের প্রয়োজন তা একেবারেই দিতে পারছে না, পাট চাষীরা। ফলে পাটগাছ এখন প্রায় মৃত্যুর মুখেই। জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন এলাকায় কয়েকশো চাষী এখন চিন্তার মুখে রয়েছেন। খরা পরিস্থিতি হওয়ার কারণে পাটের গাছে গোড়ায় জল একেবারে নেই। পাট গাছ মরে যাচ্ছে। যে সমস্ত গাছ রয়েছে সেইগুলা গাছকে বাঁচানোর চেষ্টা করলেও আগামীতে সেই গাছের অবস্থা কি হবে তা বলতে পাচ্ছেন না চাষীরা।খরার কারণে পাটের গাছের অবস্থা বেহাল। পাট গাছ শুকিয়ে যাচ্ছে। কিছুটা বৃষ্টি হলে হয়তো গাছগুলো বেঁচে যাবে। কিন্তু বৃষ্টি না হওয়ার জন্য গোড়া শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। তাই এখন মাথায় বাজ পড়ার মত পাট চাষীদের অবস্থা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.