দেশ

চিকিৎসা না কি আটকে রাখা? সোনম ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে সরানোর দাবিতে দিল্লি হাইকোর্টে স্ত্রী

লাদাখের সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুককে সফদরজং হাসপাতালে রাখা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর স্ত্রী গীতাঞ্জলি অভিযোগ করেছেন, চিকিৎসার নামে ওয়াংচুককে কার্যত হাসপাতালে আটকে রাখা হয়েছে। এই অভিযোগ তুলে তাঁকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের দাবিতে দিল্লি হাইকোর্টে জরুরি শুনানির আবেদন জানিয়েছেন তিনি।

গীতাঞ্জলির দাবি, টানা ২১ দিন অনশন চালানোর ফলে সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। কিন্তু বর্তমানে সফদরজং হাসপাতালে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা হচ্ছে না। বরং হাসপাতালেই তাঁকে অযথা আটকে রাখা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

শনিবার সকালে যন্তর মন্তরে চলা অনশন মঞ্চ থেকে দিল্লি পুলিশ ওয়াংচুককে সরিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করে। এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থা এবং চিকিৎসা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে পরিবার। গীতাঞ্জলির বক্তব্য, নিরপেক্ষ ও উন্নত চিকিৎসার স্বার্থে তাঁকে অবিলম্বে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা প্রয়োজন।

এই পরিস্থিতিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আদালতের কাছে দ্রুত শুনানির আবেদন জানিয়ে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সোনম ওয়াংচুকের স্বাস্থ্য এবং মৌলিক অধিকার রক্ষায় প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হোক।

অন্যদিকে, এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত দিল্লি পুলিশ বা সফদরজং হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আদালতের সিদ্ধান্তের দিকেই এখন নজর সকলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.