ব্যাঙ্কে কেওয়াইসি আপডেট নিয়ে বেশ সমস্যায় পরতে হয় গ্রাহকদের। পাশাপাশি প্রচুর পরিমাণে সাইবার জলিতির সংখ্যাও বেড়ে চলেছে। তাই জন্য এবার বড়ো সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ইতিমধ্যেই কেওয়াইসি সংক্রান্ত বিষয় নিয়ে নির্দেশিকা জারি করেছে আর বি আই।
প্রধানমন্ত্রী জনধন যোজনা হোক কিংবা যেকোনো সরকারি স্কিমে কেওয়াইসি আপডেট করতে সমস্যার সম্মুখীন হতে হয়। তাই জন্যই আর বি আই এর কাছে হাজার হাজার অভিযোগ জমা পরে। সেই কারণে এবার রিজার্ভ ব্যাঙ্কের তরফে ড্রাফট সার্কুলার জারি করা হয়েছে। সেই সার্কুলারের মাধ্যমে সময়ে সময়ে কেওয়াইসি আপডেট করার নিয়মে বদল আনল রিজার্ভ ব্যাঙ্ক। যার মধ্যে রয়েছেডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, ইলেকট্রনিক বেনিফিট ট্রান্সফার। আগামী মাসের ৬ তারিখের মধ্যে এই খসড়া নীতির বিষয়ে সমস্ত স্টেকহোল্ডাররা চাইলে রিজার্ভ ব্যাঙ্কের কাছে নিজের মতামত জানাতে পারেন।
তবে কেওয়াইসি জমা করা আবশ্যিক করা হয়েছে যারা সমস্ত ব্যাঙ্ককে ডরম্যান্ট বা নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলিকে বা আনক্লেমড অ্যাকাউন্টগুলির জন্য। এমনকি নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলিকে চালু করার জন্য ব্যাঙ্কগুলি চাইলে অথরাইজড বিজনেস করেসপন্ডেন্সের সহায়তাও নিতে পারবে।







