ক্রাইমজেলা

নিজের স্ত্রীকে খুন করে কলিজা নিয়ে ঘুরলেন সারা গ্রামে ! আতঙ্ক জলপাইগুড়িতে

নিজের স্ত্রীকে খুন , তারপর মৃত স্ত্রীর কলিজা নিয়ে ঘুরলেন সারা গ্রাম জুড়ে ! শুক্রের সকালে নৃশংস ঘটনার সাক্ষী ময়নাগুড়ির ব্যাঙকান্দি গ্রাম । মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে বাড়ি থেকেই । তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত স্বামী গা ঢাকা দেন ।

জানা গিয়েছে , মৃত মহিলার নাম দীপালি রায় , বয়স – ৪৫ বছর। এদিন সকালে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয় বাড়ি থেকেই । স্বামী রমেশ রায়ের বিরুদ্ধে উঠছে খুনের অভিযোগ। স্থানীয় সূত্র মারফত খবর, মৃতা এবং তার স্বামীর এক ছেলে ও এক মেয়ে রয়েছে । ছেলে কাজ করেন ভিন রাজ্যে। মেয়েরও বিয়ে হয়ে যাওয়ায় , বাড়িতে একা মৃতা এবং তার স্বামী রমেশ। স্থানীয়রা জানান , অভিযুক্ত স্বামী রমেশ মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।

শুক্রবার সকালে রমেশকে দেখা যায় কাঁধে করে একটি ব্যাগ নিয়ে গ্রামে ঘুরতে । ঘুরতে ঘুরতে এলাকার একটি বাড়িতে গিয়ে , অভিযুক্ত রমেশ ওই ব্যাগটি দেখান। ওই ব্যাগের ভিতরেই ছিল দীপালীর কলিজা । যা দেখে রীতিমতো চমকে ওঠেন সবাই। খবর দেওয়া হয় পুলিশে। কিন্তু যতক্ষণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় , ততক্ষণে অবশ্য এলাকা গা ঢাকা দেন রমেশ । বাড়ি থেকে উদ্ধার হয় ৪৫ বছর বয়সী দীপালির রক্তাক্ত মৃতদেহ ।

স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান নীলিমা রায় এই নৃশংস ঘটনার বিষয়ে বলতে গিয়ে জানান , “আজ সকালে একজন আমাকে ফোন করেন। উনি জানান যে রমেশ রায় তাদের বাড়িতে একটি ব্যাগ নিয়ে যান। সেই ব্যাগ খুলে তাদের একটি কলিজা দেখান রমেশ রায়। তারা ভয় পেয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলেন। আমি শোনার পর রমেশ রায়ের বাড়িতে আসি। ঘরের মধ্যে মহিলার দেহ পড়ে রয়েছে। রক্তে চারদিক ভেসে গিয়েছে। আমি দেখেই পুলিশকে ফোন করি। তবে রমেশ রায়ের এখন কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। অনেকে বলছেন, উনি ব্যাগ নিয়ে স্টেশনের দিকে চলে গিয়েছেন।” উল্লেখ্য , ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.