খেলাধুলা

নিলামে কোটিপতি, প্রথম মরশুমেই লড়াইয়ে নামতে তৎপর হরমনপ্রীত

আইপিএল-এর ইতিহাসে অন্যতম সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স। ডব্লুপিএল’এও পাঁচটি ফ্রাঞ্চাইজির একটির মালিকানা রয়েছে তাঁদের দখলে। এবার এই নিলামের মধ্যেই ডব্লুপিএল-এ মুম্বই দলে জায়গা করে নিলেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর। আইপিএল-এর মুম্বই দলের যেমন পারফর্মেন্স, ডব্লুপিএলেও মুম্বই দলের হয়ে একরকম পারফরম্যান্স করতে তৎপর হরমনপ্রীত।

কথা ছিল অন্তত ১৫ জন ক্রিকেটারকে ক্রয় করতে হবে। কারণ, মহিলাদের আইপিএল-এর একটি দলে সর্বনিম্ন ১৫ এবং সর্বোচ্চ ১৮ জন ক্রিকেটার থাকতে পারেন। একটি দলে সবচেয়ে বেশি ৬ জন বিদেশি ক্রিকেটার থাকতে পারেন।

উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে প্রায় দু’কোটি টাকা দর ওঠে হরমনপ্রীত কৌরের। তবে ডেপুটি স্মৃতি মন্ধানার প্রায় অর্ধেক দাম পেয়েছেন এই তারকা অধিনায়ক। হরমনপ্রীতের থেকে বেশি টাকা পেয়েছেন দীপ্তি শর্মা, শেফালি বর্মা, জেমিমা রদ্রিগেজ, রিচা ঘোষরাও। যা দেখে অবাক হয়ে গিয়েছেন একাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.