জলপাইগুড়ি,সায়ন সেন:নদীতে ভেসে আসছে থার্মোকল। নদীর বাস্তুতন্ত্র হচ্ছে বিঘ্নিতো। ক্ষুব্ধ পরিবেশপ্রেমী থেকে বিশিষ্টজনেরা।
লন্ডনের টেমস নদীর সাথে তুলনা হওয়া জলপাইগুড়ির করলা নদীর আজ বেহাল দশা। জলপাইগুড়ি শহরের করলা নদী সংলগ্ন দিনবাজার এলাকার মাছ বাজার থেকে প্রচুর পরিমাণে থার্মোকল নদীতে ভেসে আসছে। যার ফলে কলা নদীর বিশাল ক্ষতি হচ্ছে। থার্মোকল একটি অবিয়োজিত বস্তু যা মাটিতে মিশে যায় না, এরফলে এটি জলের বাস্তুতন্ত্রের উপর এক বিশাল প্রভাব ফেলে। এই থার্মোকলের টুকরো মা ছেলের পেটে গেলে মৃত্যু হতে পারে মাছেদের। তাই বহুবার দিনবাজার মাছ ব্যবসায়ীদের কাছে অনুরোধ করা হয়েছে যাতে তারা নদীতে থার্মোকল না ফেলে। কিন্তু তা সত্ত্বেও প্রতিনিয়ত নদীতে ভেসে যাচ্ছে থার্মোকল যার ফলে ক্ষতি হচ্ছে সম্পূর্ণ পরিবেশের। এ বিষয়ে সমাজ ও নদী বাঁচাও কমিটির সম্পাদক সঞ্জীব চ্যাটার্জী জানান করলা নদীকে আমরা মা বলে সম্মোধন করি। নিজের মার পরিষ্কারের দায়িত্ব আমাদেরই। আমরা বহুবার মাছ ব্যবসায়ীদের বলেছি থার্মোকল ব্যবহার না করতে করলেও নদীতে জানি সেই থার্মোকল না যায় কিন্তু সে গুড়েও বালি বহুবার বলা সত্বেও একি কাণ্ড হয়ে চলেছে। এতে কল নদীর খুব ক্ষতি হচ্ছে। শুধু থার্মোকল নয় মানুষ আবর্জনাও নদীতে ফেলছে, এতেও ক্ষতি হচ্ছে করলা নদীর।
অপরদিকে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল জানিয়েছেন করলা নদীতে কোনভাবেই থার্মোকল ফেলা যাবে না আমরা বহুবার কথা বলেছি ব্যবসায়ী সমিতির সাথে আগামীতে আবারো আমাদের ব্যবসায়ী সমিতির সাথে বৈঠক আছে সেখানে আমরা বিষয়টিকে আবারও তুলে ধরবো এবং এরপরে যদি এই কাজ বন্ধ না হয় তবে আমরা আইনত ব্যবস্থা নেব।







