রাজ্য

‘রাজ্য প্রশাসন অস্বস্তিতে পড়লে জয়ধ্বনি’, ফের বিস্ফোরক কুণাল

‘ধর্ষণ ও খুনের একজনই অপরাধী হতে পারে, নাও হতে পারে। প্রচার একাধিক। তাই তদন্তে সেটা না হলে বিরোধী বলবে, তদন্ত ঠিক হয়নি। দুর্নীতির বিষয়টা খুনে জড়িত হতে পারে, নাও পারে। তদন্তে সেটা না উঠে এলে বলা হবে সেটিং’, কুণাল ঘোষ।

প্রসঙ্গত উল্লেখ্য, আরজিকরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য এখন প্রকাশ্যে। পলিগ্রাফ পরীক্ষায় বিস্ফোরক দাবি ধৃত সঞ্জয় রায়ের। সূত্রের খবর, পলিগ্রাফ টেস্টে সঞ্জয় বলেছে, ‘আমি খুন করিনি। মৃতদেহ দেখে সেমিনার হল থেকে পালিয়ে যাই।’ গত ৯ অগাস্ট আরজি করের সেমিনার হলে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুন করা হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে।

কুণালের সংযোজন, ‘সোমবার সুপ্রিমকোর্ট তাঁদের যেটা যথাযথ মনে হবে, সেভাবেই শুনানি করবেন। সেটাতে রাজ্য প্রশাসন অস্বস্তিতে পড়লে জয়ধ্বনি। আর প্রচার, রটনার ধারণার সঙ্গে না মিললেই, তারপর সুপ্রিম কোর্টকেও আক্রমণ। খুনে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তদন্তভার সিবিআই-এর হাতে। মামলা সুপ্রিমকোর্টে। দুর্নীতিতে গ্রেফতার একাধিক। পরপর সাসপেন্ড। তারপরও জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। নাগরিকদের ন্যায্য আবেগের আড়ালে অন্যায্য রাজনৈতিক অরাজকতার চেষ্টা।’

উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে। তার আগে নির্যাতিতার বিচার চেয়ে আবারও পথে নামছে সমাজের এক বৃহৎ অংশ। ‘নতুন গানের ভোর’ হওয়ার ডাক দিকে দিকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.