ইংরেজি বছরের শুরুতেই নদীয়ায় ফের বিজেপিকে জোড়ালো ধাক্কা দিলো তৃণমূল।তৃণমূল বিধায়কের হাত ধরে পঞ্চায়েত মেম্বার সহ শতাধিক বিজেপি কর্মীর যোগদান তৃণমূলে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর বাবলা গ্রাম পঞ্চায়েতে।
সূত্র মারফত জানা যায়, ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে বাবলা পঞ্চায়েতে প্রধান পদের জন্য আসনটি ছিলো তপশিলি উপজাতি সংরক্ষিত আসন। আর তৃণমূলের তরফে এমন কোন জয়ী প্রার্থী ছিলো না, যেখানে বিজেপির দলে ছিলো তপশিলি উপজাতি দুজন জয়ী প্রার্থী, ফলে বোর্ড গঠন করে বিজেপি।
আর ঐ পঞ্চায়েতের অন্তর্গত ৫৫ নম্বর বুথের ,বিজেপি মেম্বার তারা বাবুরায় শান্তিপুরের বিধায়ক ব্রজো কিশোর গোস্বামীর হাত ধরে শতাধিক বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।
তৃণমূলে যোগ দিয়েই তারা বাবু রায় রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি জানান তাকে প্রধান পদের লোভ দেখিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় সাংসদ। এমনকি প্রধান নির্বাচন ভোট প্রক্রিয়া চলাকালীন থেকে প্রায় এক মাস তাকে সাংসদের বাড়িতে পরিবারসহ গৃহবন্দী করে রাখা হয়। কিন্তু কালের নিয়মে বাবলা পঞ্চায়েতের প্রধান হন অন্য আরেকজন বিজেপি মেম্বার ।
তবে পরবর্তীতে জগন্নাথ সরকারকে বারবার জিজ্ঞাসা করলেও কোনরকম কথা বলার প্রয়োজন মনে করেননি সাংসদ।
অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন পঞ্চায়েত মেম্বার তারা বাবু রায় । তিনি জানান, তিনি সাধারণ মানুষের জন্য, কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ মানুষ তাকে এলাকার উন্নতিকল্পে কাজ করার জন্য ভোট দিয়ে ভোটে জিতিয়েছেন । কিন্তু সাংসদ জগন্নাথ সরকার কোন রকম কাজ তাকে করতে দিচ্ছিল না। এমনকি পঞ্চায়েতে গিয়েও তিনি কোন কাজ পাচ্ছিলেন না ।এলাকার উন্নতিকল্পে তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাজকর্মকে সঙ্গে নিয়ে ,আগামী দিনে সাধারণ মানুষের জন্য কাজ করবেন। তাই তৃণমূল কংগ্রেসে এই যোগদান।







