বিদেশ

ইউক্রেনের নৌশক্তিতে বড় ধাক্কা, রাশিয়ার ড্রোনে বিধ্বস্ত যুদ্ধজাহাজ

কালো সাগরে ইউক্রেনীয় নৌবাহিনীর সবচেয়ে বড় রণতরী ‘সিম্ফেরোপল’ ধ্বংস হল রাশিয়ার সমুদ্র-ড্রোন হামলায়। বৃহস্পতিবার দায়িনুব নদীর মোহনায় অবস্থান করছিল লগুনা-শ্রেণির এই যুদ্ধজাহাজ। সেখানেই প্রথমবারের মতো সমুদ্র-ড্রোন ব্যবহার করে হামলা চালায় রাশিয়া। বিস্ফোরণের একটি ভিডিও প্রকাশ্যে এলেও তার সত্যতা এখনও যাচাই হয়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই অভিযানই প্রমাণ করছে সমুদ্র-ড্রোনের সফলতা।

হামলায় এক জন নৌসদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন একাধিক। কয়েক জন এখনও নিখোঁজ বলে জানিয়েছে ইউক্রেনীয় নৌবাহিনী। ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র বলেছেন, “পরিস্থিতি সামাল দেওয়ার কাজ চলছে। বেশির ভাগ ক্রু নিরাপদে আছেন।” বহু বছর ধরে ইউক্রেনের হাতে থাকা এই জাহাজকে তাদের নৌ-ক্ষমতার প্রতীক হিসেবে ধরা হত। বিশ্লেষকদের মতে, এই হামলা ইউক্রেনের সামরিক শক্তিতে বড় ধাক্কা দিল এবং সমুদ্রযুদ্ধে রাশিয়াকে এগিয়ে দিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.