দেশ

আজ থেকে বদল রান্নার গ্যাসের একাধিক নিয়ম, জেনে নিন কী কী পরিবর্তন হল

১ অগাস্ট থেকে রান্নার গ্যাস সংক্রান্ত একাধিক নিয়মে পরিবর্তন এসেছে। মাসের প্রথম দিন তেল বিপণন সংস্থাগুলি এলপিজির দাম পর্যালোচনা করে। এ বার ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। কলকাতায় দাম কমেছে ২০৯ টাকা এবং দিল্লিতে ২০২ টাকা। তবে ১৪.২ কেজির গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য e-KYC এখন বাধ্যতামূলক। e-KYC না থাকলে ভর্তুকি পেতে সমস্যায় পড়তে হতে পারে। নতুন নিয়ম অনুযায়ী, উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা বছরে প্রথম চারটি সিলিন্ডারে ৩০০ টাকা করে মোট ১,২০০ টাকা ভর্তুকি পাবেন।

এদিকে, যেসব এলাকায় পাইপড ন্যাচারাল গ্যাস (PNG) পরিষেবা চালু রয়েছে, সেখানে ধাপে ধাপে ‘একটি ঘর-একটি গ্যাস’ নীতি কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কিছু শহরে পরীক্ষামূলকভাবে অনলাইন কুইক-ডেলিভারি প্ল্যাটফর্মের মাধ্যমে ৫ কেজি ও ১০ কেজির এলপিজি সিলিন্ডার সরবরাহও শুরু হয়েছে।

অন্যদিকে, এলপিজি বুকিংয়ের নিয়মে কোনও পরিবর্তন হয়নি। শহরাঞ্চলে একটি সিলিন্ডার নেওয়ার পর পরবর্তী বুকিং করতে কমপক্ষে ২৫ দিন এবং গ্রামাঞ্চলে ৪৫ দিন অপেক্ষা করার নিয়ম আগের মতোই বহাল রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.