বিনোদন

কস্টিউম পার্টিতে অস্বস্তিকর মুহূর্ত! বাবিলের ফোন না ধরায় হুমাকে চড় মারতে চান?

সম্প্রতি মুম্বইয়ের এক চ্যারিটি কস্টিউম পার্টিতে তারাদের মেলা বসেছিল। তবে সব আলো কেড়ে নেন অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খান ও অভিনেত্রী হুমা কুরেশি। তাঁদের একটি কথোপকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে।
পার্টি শেষে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন হুমা ও বাবিল। পোজ দেওয়ার সময় বাবিল অভিযোগের সুরে বলেন, “ও আমার ফোনও তোলেনি।” হুমা হেসে এড়িয়ে গিয়ে বলেন, “পরে কথা বলব।” কিন্তু বাবিল ফের জানতে চান, “ও কি আমার উপর রেগে রয়েছে?” বিরক্ত হুমা সাফ জানান, “আমার এ বিষয়ে কোনও ধারণা নেই, সরি।” এরপর বাবিল চলে যান।
কিন্তু নাটক এখানেই শেষ নয়! পরে এক বন্ধুর সঙ্গে পোজ দেওয়ার সময় মাইক্রোফোনে হুমাকে ফিসফিস করে বলতে শোনা যায়, “আমি ওই ছেলেটাকে একটা চড় মারতে চাই!”
এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা নানা প্রশ্ন তুলতে শুরু করেছেন। অনেকেই বলছেন, হুমার আচরণ দেখে মনে হচ্ছিল তিনি বাবিলের থেকে পালাতে চাইছেন। তবে ঠিক কী কারণে এই তিক্ততা, তা এখনও অজানা। পার্টিতে ওয়ামিকা গাব্বি, তনিশা মুখার্জি, সুস্মিতা সেনের মতো তারকারাও উপস্থিত ছিলেন। কাজের ক্ষেত্রে হুমাকে শীঘ্রই ‘জলি এল এল বি-থ্রি’তে এবং বাবিলকে ‘লগ আউট’-এ দেখা যাবে। এই ভিডিও কি শুধুই ভুল বোঝাবুঝি নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা সময়ই বলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.