২০২৬ সালের ৩১ শে মার্চের মধ্যে মাওবাদী মুক্ত ভারত গড়ার ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যার জন্য মাওবাদী নিধনে গোটা দেশজুড়ে জোরকদমে অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এবার তাতেই ছত্তিশগড় ও ঝাড়খন্ডের সামরিক বাহিনির গুলিতে নিকেশ বহু মাওবাদী। এমনকি নিহত হয়েছে একাধিক মাওবাদী প্রধান।
শুক্রবার রাতেই ছত্তিশগঢ়ের বীজাপুরে ২৬ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বস্তার এলাকায় আরও ৩৩ জন আত্মসমর্পণ করেছেন। মহারাষ্ট্রের গাদচিরোলি জেলায় শুক্রবার চার মাওবাদীকে নিকেশ করা হয়েছে।
কেন্দ্রীয় সরসামন্ত্রীর নির্দেশে মাওবাদী মুক্ত ভারতের অভিযানে শুক্রবার রাতে ছত্তিশগঢ়ের বীজাপুরে ২৬ জন মাওবাদী ও বস্তার এলাকায় ৩৩ জনকে আত্মসমর্পণ করে। পাশাপাশি এদিন মহারাষ্ট্রের গাদচিরোলি জেলায় ৪ মাওবাদী ও বস্তার এলাকায় ৩৩ জনকে জিজ্ঞেস করা হয়েছে। এছাড়াও এবার ছত্তিশগড়ের অবুঝমাড় জঙ্গলে এনকাউন্টারে ইন কাউন্টার করা হয়েছে ৩০ জন মাওবাদীকে। এছাড়াও পূর্ব ভারতে নকশাল দমনে নিকেশ হয়েছে মাওবাদীদের শীর্ষ নেতা বাসবরাজু, ঝাড়খন্ডের জনমুক্তি পরিষদের প্রধান পাপ্পু লোহারার ও আরো এক মাওবাদী নেতা প্রভাত গাঞ্জুকে।
প্রশাসন পাপ্পু লোহারাত মাথার দাম রেখেছিল ১০ লক্ষ টাকা ও প্রভাত গাঞ্জুর মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। এই মাওবাদী দমন অভিযান শুধুমাত্র ঝাড়খন্ডের লাতেহার এলাকায় হচ্ছে এমনটা নয়। পাশাপাশি অভিযান চলছে ঝারখান্ড ও পশ্চিমবঙ্গের সীমান্ত। এই ঘটনার পর আরো সতর্কতা জারি করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। যাতে কোন জঙ্গল বা কোন সীমানা দিয়ে কোন সন্ত্রাসবাদি রাজ্যে ঢোকে না পরতে পারে তার জন্য সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন।







