জেলা

হাতির হানা লোকালয়ে ; ক্ষুব্ধ গ্রামবাসীরা !

নিজস্ব সংবাদদাতা : মাঝরাতে খাবারের খোঁজে হাতির হানা লোকালয়ে। বানারহাট ব্লকের চানাডিপা এলাকায় রাতভর তাণ্ডব চালিয়ে ৬টি বাড়ি ভাঙল হাতির দল। পায়ে মাড়িয়ে নষ্ট করল পাট ক্ষেত ।রাতেই এলাকাবাসীরা জঙ্গলে তাড়িয়ে দেন হাতির দলকে। ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে বন দফতর।

উল্লেখ্য খাবারের খোঁজে লোকালয়ে এসে রাতভর তান্ডব চালায় হাতির পাল। ভোরের আলো ফুটতে দেখা যায় হাতির তাণ্ডবে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।বেশ কিছু বাড়ির সুপারি গাছ নষ্ট করে গ্রামে দাপিয়ে বেড়িয়ে সকলের মনে আতঙ্ক ধরিয়ে দিয়ে জঙ্গলে ফিরল গজরাজ। হাতির পাল তাণ্ডব চালাল বানাহাট ব্লকের চানাডিপা ও উত্তর চানাডিপা এলাকায়। শুক্রবার গভীর রাতে চানাডিপা দেখা যায় ৬টি হাতি। মাঠে ফসল না-থাকায় খাবারের লোভে সোজা হানা দেয় গৃহস্থের বাড়িতে। ভাঙে বাড়ির ধানের গোলা। গ্রামবাসীদের তাড়া খেয়ে তোতাপাড়া জঙ্গলে ফিরে যায় হাতির পাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.