দেশের সেরা ৩ টি থানার তালিকায় এলো শ্রীরামপুর থানার নাম। এই সুখবর নিজের ফেসবুক পোস্ট এ শেয়ার করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নিজের সেই পোস্টে মুখ্যমন্ত্রীর প্রশংসাও করেন তিনি। এমন এক সফলদের পিছনে যে মুখ্যমন্ত্রীর অবদান রয়েছে তাও নিজের পোস্টে জানান তিনি।
আজ নিজের ফেসবুক একাউন্টে তিনি লিখেছেন,”শ্রীরামপুর থানা @HMOIndia দ্বারা ভারতের শীর্ষ তিনটি থানার মধ্যে একটি হিসাবে স্বীকৃত হয়েছে। বাংলার জন্য একটি বড় সম্মান ও গর্বের মুহূর্ত! এটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিখুঁত নেতৃত্বে রাজ্যের দৃষ্টান্তমূলক আইনশৃঙ্খলা পরিস্থিতির উদাহরণ দেয়।”
সম্প্রতি জগদীশ ধানকরের মিমিক্রি করতে দেখা যায় তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে। সেই নিয়ে রাজনৈতিক মহলে চলতে থাকে বিতর্ক। তবে দলের নেতার এমন পরিস্থিতিতে নেতার পাশেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কল্যান বন্দ্যোপাধ্যায়ের এমন কার্যকে মোটেও সমর্থন করেনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।







