অফবিট

বর্ষার দুপুরে পাত পেড়ে খান ‘এঁচোড়ের খিচুড়ি’, রইল সহজ রেসিপি

বর্ষার দুপুর মানেই জমিয়ে খাওয়াদাওয়া। আর সেই পাতে যদি থাকে গরম গরম এঁচোড়ের খিচুড়ি, সঙ্গে ভাজা বা আচার—তাহলে বাঙালির মন ভালো হতে বাধ্য। চেনা খিচুড়ির স্বাদে এঁচোড়ের মাটির গন্ধ আর মশলার ঝাঁঝ যোগ হলে তৈরি হয় একেবারে অন্যরকম পদ। বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারেন এই সুস্বাদু এঁচোড়ের খিচুড়ি।

কী কী লাগবে?

এঁচোড় কুচি, গোবিন্দভোগ বা সাধারণ চাল, মুগ ডাল, আলু, কাঁচালঙ্কা, আদা বাটা, হলুদ, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, গরমমশলা, ঘি, নুন ও সর্ষের তেল। স্বাদ বাড়াতে সামান্য চিনি দিতে পারেন।

কীভাবে বানাবেন?

প্রথমে মুগ ডাল হালকা করে ভেজে ধুয়ে নিন। চালও ভালো করে ধুয়ে রাখুন। এঁচোড়ের কুচি পরিষ্কার করে ছোট টুকরো করে নিন।

কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দিন। এরপর আলু ও এঁচোড় দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। এবার আদা বাটা, হলুদ ও নুন দিয়ে ভালো করে কষিয়ে নিন।

এরপর চাল ও মুগ ডাল দিয়ে সবকিছু একসঙ্গে কয়েক মিনিট নাড়াচাড়া করুন। পরিমাণমতো গরম জল ও কাঁচালঙ্কা দিয়ে ঢেকে রান্না করুন। চাল, ডাল ও এঁচোড় নরম হয়ে এলে সামান্য চিনি ও গরমমশলা দিন। সবশেষে এক চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নিন।

গরম গরম এঁচোড়ের খিচুড়ির সঙ্গে পাতে রাখতে পারেন বেগুন ভাজা, পাপড়, আচার কিংবা আলু ভাজা। বর্ষার দুপুরে এই দেশি স্বাদের খিচুড়ি হয়ে উঠতে পারে পরিবারের সকলের পছন্দের জমাটি পদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.