ভর সন্ধ্যায় স্ত্রী কে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনা নদীয়া শান্তিপুর পৌরসভার ন নম্বর ওয়ার্ডের পুটুপুটি তলা এলাকায়। জানাযায় শ্রাবণী সরকার এবং বুদ্ধদেব সরকার তাদের এক দশম শ্রেণীতে পড়া নাবালিকা কন্যা সন্তানকে নিয়ে বসবাস করত। ঘটনায় অভিযুক্ত বাবার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মেয়ে জলি সরকারের দাবি প্রায়শই বাবা মায়ের সঙ্গে বচা হতো এবং সাংসারিক গন্ডগোল লেগেই থাকতো। আজ সে একটি বিশেষ কাজে বাড়ির বাইরে গিয়েছিল তারপর বাড়ি ফিরে এসে দেখে বাড়ির দরজা বন্ধ করা এবং অপরদিকে ঘরের ভেতর সজোরে বাজছে গান। মেয়ের সন্দেহ হয় তৎক্ষণাৎ বাড়ির পাশেই এক মহিলা যিনি সম্পর্কে মামি তাকে ডেকে নিয়ে এসে ঘরের দরজা খুলতেই দেখতে পায় ঘরের বাঁদিকে ঠাকুর এর সিংহাসনের সামনে ধর থেকে মুন্ডু আলাদা অবস্থায় পড়ে রয়েছে তার মা। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। এরপরই কান্নায় ভেঙে পড়ে মৃত শ্রাবণী সরকারের মেয়ে।
তার দাবি তার বাবা তার মাকে নৃশংসভাবে হত্যা করেছে তার কারণ অন্য কেউ হলে সেটা বোঝা যেত তার বাবা হত্যা করার কারণে তার বাবা বাড়িতে গাড়ির চাবি টোটো সমস্ত কিছুই রেখে চলে গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শীদের মতে ঘটনাস্থলে একটি বোঁটি পাওয়া গেছে সম্ভবত সেই বটি দিয়েই শ্রাবণী সরকারকে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। রক্তের তীব্রতা এতটাই বেশি ছিল উপরের সিলিং ফ্যান এবং পাশের দেওয়ালের গিয়ে সেই রক্ত ছিটে পড়ে বলে ও দেখা যায়। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে পাঠিয়ে রাতারাতি রানাঘাট পুলিশ মর্গে পাঠানোর ব্যবস্থা করে। ইতিমধ্যে তদন্ত নেমে অভিযুক্ত স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদে শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছাড়া এলাকায়।
ঘটনাস্থলে শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাজল ব্যানার্জি সহ বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং রানাঘাট পুলিশ জেলার উচ্চতর আধিকারিকরাও ঘটনাস্থল পরিদর্শনে আসছেন বলে পুলিশ সূত্রে খবর। তবে ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র চঞ্চল্য ছড়িয়েছে এলাকায় প্রতিবেশীদের মতে অভিযুক্ত র মাথা গরম তা তারা জানতেন তবে সাংসারিক বড়সড় কোন অশান্তি তাদের জানা নেই।







