রাজ্য

তালিকায় আপনার নাম আছে তো? অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার আগে দেখে নিন অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস

অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন? তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আগামী ১ জুলাই প্রকল্পের আরও একটি কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে। ইতিমধ্যেই এক কোটিরও বেশি আবেদন জমা পড়েছে এবং বিপুল সংখ্যক অ্যাকাউন্টের যাচাই প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।

তবে অনেক আবেদনকারীরই প্রশ্ন, তাঁদের আবেদন অনুমোদিত হয়েছে কি না বা তাঁরা আদৌ এই কিস্তির টাকা পাবেন কি না। সেই তথ্য জানা যাবে অনলাইনেই।

কীভাবে দেখবেন অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস?
আবেদনকারীদের প্রথমে সোশ্যাল সিকিউরিটি পোর্টালে লগ-ইন করতে হবে। সেখানে নিজের জেলা নির্বাচন করে নথিভুক্ত মোবাইল নম্বর দিতে হবে। ক্যাপচা পূরণের পর মোবাইলে আসা OTP দিয়ে লগ-ইন সম্পন্ন করতে হবে। এরপর ‘Track Application’ বা ‘Application Status’ অপশনে গিয়ে আবেদন নম্বর, আধার নম্বর অথবা মোবাইল নম্বর দিয়ে আবার OTP যাচাই করলেই আবেদনের বর্তমান অবস্থা দেখা যাবে।

কোন স্ট্যাটাসের অর্থ কী?
পোর্টালে কয়েক ধরনের স্ট্যাটাস দেখা যেতে পারে—

Approved: আবেদন গৃহীত হয়েছে।

Verified: জমা দেওয়া নথির যাচাই সম্পূর্ণ হয়েছে।

Payment Processed: টাকা পাঠানোর প্রক্রিয়া শেষ হয়েছে।

Pending Verification: নথি যাচাই এখনও চলছে।

আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা
সরকারি নিয়ম অনুযায়ী, অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা সরাসরি ডিবিটি (DBT)-র মাধ্যমে আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। আবেদন ও নথিপত্রের যাচাই সম্পূর্ণ হলেই মাসে ৩ হাজার টাকা পাওয়ার সুযোগ থাকবে।

সরকারি সূত্রের দাবি, ভুল তথ্য বা অসম্পূর্ণ নথির কারণে অনেক ক্ষেত্রে টাকা পেতে দেরি হতে পারে। তবে যাঁদের নাম এখনও তালিকাভুক্ত হয়নি, তাঁদের জন্য আবেদন প্রক্রিয়া খোলা রয়েছে। প্রয়োজন হলে সরকারি কর্মীরা বাড়িতে গিয়ে আবেদন সংক্রান্ত সহায়তাও করবেন।

প্রশাসনের দাবি, ইতিমধ্যেই প্রায় ১ কোটি ৫ লক্ষ অ্যাকাউন্টের যাচাই শেষ হয়েছে। যাঁদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে, তাঁরা আগামী ১ জুলাইয়ের কিস্তির টাকা পাওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছেন। তাই টাকা পাবেন কি না, তা জানতে এখনই নিজের আবেদনের স্ট্যাটাস একবার দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.