বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী নুরুল ইসলামের জয়ের সমর্থনে ১ নং আম্বেরিয়া, ১৩৩ নম্বর বুথে বিজয় উৎসব।।
উত্তর ২৪ পরগনার বসিরহাট লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নজরুল ইসলাম। প্রার্থীর জয়লাভের পর, হিঙ্গলগঞ্জ বিধানসভার একাধিক গ্রাম পঞ্চায়েতে বিজয় উৎসব পালন করেছে,তার মধ্যে অন্যতম আমবেড়িয়া ১৩৩নম্বর বুথ। এই বুথের জনপ্রতিনিধি ডাক্তার নিশিকান্ত জোতদার কে সঙ্গে নিয়ে এলাকার মহিলারা বিজয় মিছিল পালন করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার থেকে আরো অনেক প্রকল্প বাস্তবায়ন করেছেন তাই আমরা তার পাশে রয়েছি এমনই কথা বলেন তৃনমূল কংগ্রেসের মহিলা কর্মীরা । এদিনি জয়ের উৎসব করতে বেরিয়ে স্যান্ডালেরবিল গ্রাম পঞ্চায়েতের সদস্য ডাঃ নিশিকান্ত জোতদার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বাংলায় কোনো বিজেপি জায়গা পাবে না, তার পাশাপাশি তিনি বলেন, হিঙ্গলগঞ্জের মহিলারা দিদির পাশে রয়েছে। আমরাও দিদির পাশে আছি।







