দেশ

দুর্ঘটনার কবলে পরে সেনাবাহিনীর গাড়ি, প্রাণ হারালো জাওয়ান

সেনাবাহিনী দিনরাত এক করে দেশের জন্য প্রাণপাত করছে। তাদের সুরক্ষা বলয়ের মধ্যে সাধন মানুষ নিশ্চিন্তে জীবন যাপন করছে। এবার দুর্ঘটনার কবলে পরে প্রাণ হারালো এক বাংলার জওয়ানের। দুর্গাপূজাতে বাড়ি ফেরার কথা থাকলেও এবার তার আগেই বাড়িতে এলো তার কফিন বন্দি দেহ।

জাওয়ানরা কখনো সীমান্ত এলাকায় যুদ্ধ করে প্রাণ দিচ্ছে, আবার কখনও নাগরিকের প্রাণ বাঁচাতে গিয়ে তারা নিজেদের প্রাণ বিসর্জন দিচ্ছে। রাজস্থানী সেনাবাহিনীতে কর্মরত নদীয়ার কৃষ্ণগঞ্জের চৌগাছার বাসিন্দা অরুন কুমার মল্লিক। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর গাড়ি ট্রেনিং করতে মহারাষ্ট্রের দিকে যাচ্ছিল। সেই সময় এচমকা সামনে এক পথচারী ও লড়ি চলে আসায় সজরে ব্রেক কষে পথচারী ও লরির ড্রাইভারকে বাঁচানোর জন্য। জওয়ানদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

দুর্ঘটনার ফলে গাড়িতে থাকা সেনাবাহিনী আহত হয়। তার মধ্যে নদীয়ার অরুন কুমার মল্লিক প্রাণ হারায়। দুর্ঘটনার পর অরুন দীর্ঘদিন সেনা হাসপাতালে ভর্তি থাকার পর শেষ রক্ষা আর করা গেল না। অরুণকে নিদ্রামগ্ন অবস্থায় দেখে কান্নায় ভেঙে পরে পরিবার পরিজন। শোকের ছায়া নেমে এসেছে এই জাওয়ানের পরিবারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.