বিনোদন

নেট দুনিয়ায় তোলপাড়: ফারহার ‘ক্ষমা ভিডিও’-র জবাবে শাহরুখের খোঁচা

বলিউডে ঝড় তুলেছে হঠাৎ করেই এক ‘ক্ষমাপ্রার্থনা’। প্রথমে পরিচালক ফারহা খানের বক্তব্যে জল্পনা ছড়াল, সত্যিই কি শাহরুখ খান এবং তাঁর দীর্ঘদিনের বন্ধু-সহকর্মীর সম্পর্কের কোথাও ফাটল ধরল? নেটিজেনরা খুঁজে ফিরছিলেন উত্তর—কেন প্রকাশ্যে বাদশাহের পরিবারের কাছে ক্ষমা চাইতে হল জনপ্রিয় এই পরিচালিকাকে? কৌতূহল বাড়তেই থাকল। সোশাল মিডিয়ায় রীতিমতো চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠল এই অঘটন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই জানা গেল—আসলে সবটা নিছকই মজার খেলা! আর মজার আড়ালেই লুকিয়ে আছে নতুন এক সেলেব প্রোমোশন।

ঘটনার নেপথ্যে শাহরুখপুত্র আরিয়ান খানের ওয়েব সিরিজের গান ‘বদলি সি হাওয়া’। ফারহা একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় তাঁর বাড়ির কর্মচারী দিলীপ সেই গান চালিয়ে হঠাৎই নাচতে শুরু করেছেন। অবাক ফারহা মজার ছলেই লিখে ফেলেন—এই ‘উত্তেজনার’ জন্য তিনি শাহরুখ-গৌরী-আরিয়ানের কাছে ক্ষমা চাইছেন। জবাবে বাদশাহ নিজেই শেয়ার করলেন ক্লিপটি, জানালেন ফারহার ক্ষমা প্রার্থনাই উচিত, কারণ ৩০ বছরের বন্ধুত্বেও তিনি এমন দুর্দান্ত নাচের স্টেপ দেখাতে পারেননি তাঁকে! ঠাট্টা আর স্নেহ মিশিয়ে শাহরুখের এই প্রতিক্রিয়া মুহূর্তেই ভাইরাল। নেটিজেনরা বুঝে নিলেন—বন্ধুত্বের রসিকতার আড়ালেই বুদ্ধিমত্তার সঙ্গে হয়ে গেল আরিয়ানের সিরিজের গানের প্রচার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.