জেলা

স্বাধীনতা দিবসের আগে কড়া নিরাপত্তা, সীমান্ত জুড়ে নাকা চেকিং ও তল্লাশি অভিযান

মালদা: আগামী শুক্রবার দেশের স্বাধীনতা দিবস। তার আগেই নিরাপত্তা জোরদারে নেমেছে মালদা জেলা পুলিশ। একদিকে ভারত–বাংলাদেশ সীমান্ত, অন্যদিকে বিহার ও ঝাড়খন্ড সীমান্ত—দুই দিকের সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই জেলাজুড়ে চলছে বিশেষ নজরদারি।

বুধবার বিকেলে মালদা শহরের ফোয়ারা মোড়, একাধিক জনবহুল এলাকা ও শপিং মলে স্লিপার ডগ ও বোম স্কোয়াডের সহায়তায় তল্লাশি চালায় জেলা পুলিশ। নাকা চেকিংয়ে তল্লাশি করা হয় গাড়ি ও যাত্রীদের ব্যাগেজ। পুলিশ সূত্রে জানা গেছে, স্বাধীনতা দিবসকে ঘিরে সম্ভাব্য যে কোনও নাশকতা রুখতেই এই অভিযান জোরদার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.