বিশ্ব

শতবর্ষে RSS, বিশ্বজুড়ে জনসংযোগে মোহন ভাগবত, শেষ পর্বে লন্ডনে একাধিক কর্মসূচি

শতবর্ষে পা দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)। এই বিশেষ উপলক্ষে বিদেশের মাটিতে সংগঠনের জনসংযোগ ও কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যে তিন দেশের সফরে রয়েছেন সংঘপ্রধান মোহন ভাগবত। সফরের শেষ পর্যায়ে শুক্রবার রাতে লন্ডনে পৌঁছেছেন তিনি। শনিবার উইলসডেনের শ্রী স্বামীনারায়ণ মন্দির এবং খালসা জাঠা ব্রিটিশ আইলস গুরুদ্বারে যান আরএসএস প্রধান।

গত ২ সেপ্টেম্বর ব্রিটেনে পৌঁছন মোহন ভাগবত। সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক স্তরে সংগঠনের যোগাযোগ আরও মজবুত করা এবং বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রম সম্প্রসারণই তাঁর এই তিন দেশ সফরের অন্যতম লক্ষ্য। লন্ডন সফরেই শেষ হচ্ছে তাঁর বিদেশ সফর। এর আগে আমেরিকা ও কানাডায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি।

ব্রিটেনে ভাগবতের সফরের যাবতীয় কর্মসূচির সমন্বয়ের দায়িত্বে রয়েছে Integral নামে ব্রিটেনভিত্তিক একটি সংগঠন। বিভিন্ন সম্প্রদায় ও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সংলাপ, সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য। ভাগবতের সফরকে কেন্দ্র করে তাঁকে স্বাগত জানানো এবং বিভিন্ন কর্মসূচিতে সহযোগিতার জন্য ব্রিটেনের প্রায় ১১৫টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন Integral-এর সঙ্গে যুক্ত হয়েছে।

লন্ডনে সফরকালে ধর্মীয় নেতা, শিক্ষাবিদ, গবেষক-সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে মোহন ভাগবতের। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির কর্মসূচির অংশ হিসেবেই ইতিমধ্যে উইলসডেনের শ্রী স্বামীনারায়ণ মন্দির এবং খালসা জাঠা ব্রিটিশ আইলস গুরুদ্বারে গিয়েছেন তিনি। পাশাপাশি লন্ডনের একটি জৈন মন্দিরেও তাঁর যাওয়ার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.