গতকাল আগামী ৭ই মেয়ের লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মালদার বাইপাস নিত্যানন্দপুর ময়দানে জনসভা করেন। এই জনসভায় উপস্থিত ছিলেন অনেকে। তবে জনসভা দেখে বাড়ি ফেরার পথে ঘটে দুর্ঘটনা। জনসভা দেখতে গিয়েছিলেন মালদার গাজোল থেকে বিজেপির কিছু কর্মী। অটো রিজার্ভ করে মোদির জনসভায় গিয়েছিলেন তারা। পুনরায় অটো গাড়িতে করে সভা থেকে ফেরার পথে ৩৪ নং জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি ফলের গাড়ি দাড়িয়ে থাকে ও পিছন দিক থেকে আসা বিজেপি কর্মীদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রোডের উপরেই পাল্টে খেয়ে যায়।
এরপর গাড়ির নিচে চাপা পড়ে যায় বিজেপি কর্মীরা। তা দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাদের উদ্ধার করে। উদ্ধার করে তাদের টোল প্লাজার অ্যাম্বুলেন্স করে কাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা গাজোল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গিয়েছে, ওই অত যাত্রীদের বেশ অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের বাড়ি গাজোল কচুয়া টোলা এলাকায়। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাদের মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।







