ব্যারাকপুরে চিকিৎসার জন্য এসে বাংলাদেশে গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী বর্ষীয়ান রবীন্দ্র নাথ ঘোষ।
এগিয়ে আসছে তার বাংলাদেশে ফেরার পালা। এদিন তাকে কলকাতার ইস্কন মন্দিরে নিয়ে যেতে আসেন কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধা রমন দাস। এদিন রবীন্দ্র নাথ বাবু জানান তিনি আগামী ২ তারিখ চিন্ময় কৃষ্ণর জন্য আইনি লড়াই লড়তে বাংলাদেশে চলে যাবেন। আর এটা তিনি ঠিক করে নিয়েছেন যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে তিনি মুক্ত করবেন। প্রাণের ভয় না পেয়েই তিনি দেশে ফিরবেন। তিনি এদিন কলকাতা ইস্কন মন্দিরে ঠাকুর দর্শন করেপ্রসাদ গ্রহনের উদ্যেশ্যে রওনা দেন।







