নিজস্ব সংবাদদাতা: নুন শুধু খাবারের স্বাদ বাড়াতেই ব্যবহৃত হয় না, নুনের আরও অনেক ব্যবহার রয়েছে বাস্তুশাস্ত্রে। বাস্তু অনুসারে, যদি কিছু বিশেষ উপায়ে নুন ব্যবহার করা হয় বা কিছু বিশেষ জিনিসের যত্ন নেওয়া হয়, তাহলে জীবনের অনেক সমস্যা সহজেই দূর করা যায়।
কিছু কিছু বিশেষজ্ঞের মতে জানা গেছে মাত্র এক চিমটে নুন মানুষের ভাগ্য বদলে দিতে পারে।নিজের বিপদ থেকে দূরে থাকতে হলে এর থেকে ভালো আর সহজ উপায় হয় না। হিন্দু শাস্ত্রে নুনকে পবিত্র বলে মনে করা হয়। তাই এই নুন সংসারে শান্তি ফিরিয়ে আনতে পারে।জেনে নিন নিয়মগুলি-
১. ঘর মোছার সময় জলে এক চিমটে নুন দিয়ে দিন। কিছু দিনের মধ্যেই দেখুন ম্যাজিক। জলে নুন দিয়ে ঘর মুছলে আপনার ঘরে কোনো নেগেটিভ এনার্জি ঢুকতে পারবে না।
২. যদি দুর্ভাগ্য আপনাকে তারা করে বেড়ায়, তাহলে আপনার সঙ্গে এক প্যাকেট নুন রেখে দিন। আপনার কাজের জায়গায় বা যেখানে বসে আপনি সারাদিন কাজ করেন, তার চারপাশে সামান্য নুন ছড়িয়ে রাখুন, দেখবেন নেগেটিভ এনার্জি আপনার ধারের কাছে আসবে না।
৩. আপনার সন্তান যদি অকারণেই ঘন ঘন কাঁদে, তা হলে সপ্তাহে একবার তার স্নানের জলে নুন মিশিয়ে স্নান করিয়ে দিন। উপকার পাবেন।
৪. যদি কোনো বিপদে পরবেন তখন হাতের মধ্যে নুন রেখে ওই নুন সমেত হাতটা ধুয়ে ফেলুন, দেখবেন আপনার ভাগ্য ফিরে যাবে। ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় ছোট ছোট পাত্রের মধ্যে নুন রেখে দিন। এই নুন আপনার ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর করতে সাহায্য করবে।
৫. আপনার বাড়ির শৌচাগারে একটি পাত্রে সামান্য নুন রেখে দিন। এতে আপনার সময় ভালো হয়ে উঠবে। আপনি হয়তো ভাবছেন এটা আবার কি করে সম্ভব, কিন্তু আপনি এটা করেই দেখুন ফল মিলবেই।
ওপরের যে টিপসগুলো দেওয়া হল সেগুল মেনে চলুন। দেখবেন আপনি ভালো ফল পাবেনই।আমাদের ভাগ্যের ওপর আমাদের হাত নেই। কিন্তু তাও যতটা সম্ভব চেষ্টা করুন এই ভাগ্যকে খারাপের হাত থেকে রক্ষা করার। তার জন্য এই টোটকা গুলো ভীষণ উপকারী।







