দেশ

ব্রিকস সামিটের প্রথম দিন: বিশ্বনেতাদের বৈঠক, উদ্ভাবনী ভারতের প্রদর্শন ও ‘ব্রিকস পরিবার’-এর ছবি

শিল্প থেকে বাণিজ্য, সীমান্ত সুরক্ষা থেকে আন্তর্জাতিক নিরাপত্তা—বহু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এল ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রথম দিনের আলোচনায়। এবারের ব্রিকস সম্মেলনের আয়োজক ভারত। ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে বসেছে ১৮তম ব্রিকস সামিট।
প্রথম দিনের কর্মসূচির একাধিক মুহূর্ত সমাজমাধ্যমে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ্কিয়ান, মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা এবং ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদও।
প্রথম দিনেই ব্রিকসের ২০ বছর পূর্তি উদযাপন করা হয়। পাশাপাশি সবুজ ও সুস্থ ভবিষ্যতের বার্তা দিতে রাষ্ট্রনেতারা একসঙ্গে বৃক্ষরোপণ করেন।
এরপর রাষ্ট্রনেতারা ঘুরে দেখেন ‘ভারত ইনোভেটস’ প্রদর্শনী। সেখানে ভারতের প্রযুক্তি, নতুন উদ্যোগ ও উদ্ভাবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। দিনের শেষে মোদী, পুতিন, শি জিনপিং-সহ একাধিক রাষ্ট্রনেতাকে হাসি-আড্ডায় দেখা যায়। একসঙ্গে ছবি তুলে ‘ব্রিকস পরিবার’-এর ঐক্যের বার্তাও দেন বিশ্বনেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.