বিনোদন জগতে প্রতি নিয়ত কোনো না কোনো বিতর্ক চলতেই থাকে। প্রতি নিয়ত চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। এবার ফের চর্চায় এলেন বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না ও কাজল। বেশ কিছুদিন ধরেই তাঁরা রয়েছেন চর্চার শিরোনামে। এবং তার সাথেই চর্চায় তাঁদের নতুন শো‘টু মাচ’। এই শো তে প্রতি নিয়ত আপত্তিকর মন্তব্য করায় কটাক্ষের শিকার হচ্ছেন তাঁরা।
সম্প্রতি, এই শোয়ে গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর এবং করণ জোহর। সেখানেই সম্পর্কে প্রতারণার প্রসঙ্গ ওঠায়, টুইঙ্কল এবং কাজল বলেন,“শারীরিক প্রতারণার থেকে মানসিক প্রতারণা অনেক বেশি আঘাত করে। শারীরিক প্রতারণা সেভাবে প্রভাব ফেলে না। মানসিক প্রতারণা যতটা প্রভাবিত করে।” আর এই প্রসঙ্গে সহমত জানান করণ জোহরও। কিন্তু জাহ্নবী এই মন্তব্যে একদমই সহমত প্রকাশ করেননি। এরপরে সোশ্যাল মিডিয়াতে কটাক্ষের বন্যা ধেয়ে আসে অভিনেত্রী টুইঙ্কেল, কাজল ও কারান জোহরের দিকে।
এবারেও একই ঘটনা। সম্প্রতি এই শো তে গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। সেখানে প্রতারণা সম্পর্কে টুইঙ্কল বলেন,“বর্তমান প্রজন্ম যখন আমাদের বয়সে পৌঁছবে তখন তাদেরও মনে হবে আমরা ঠিক।”এই কথা শুনে বেজায় চটেছেন হুমা। তিনি এই মন্তব্যকে একেবারেই ভালো চোখে দেখেননি। হুমা এই মন্তব্যের বিরোধিতা করে বলেন, “প্রতারণা মানে প্রতারণাই। তা মানসিক হোক বা শারীরিক। আমি ভালোবাসার ক্ষেত্রে প্রাচীনপন্থী। আমার কাছে সম্পর্কে থাকা মানে তাঁর সঙ্গেই সবটা নিয়ে থাকা। এর অন্যথা কিছু হয় না ভালোবাসায়। একজনের সঙ্গে থেকে অন্য কারও সঙ্গে শারিরিরক সম্পর্কস্থাপনকে আমি কখনওই সমর্থন করি না।”







