Uncategorizedজেলা

পানাগড়ের বাজারে বিধ্বংসী আগুন

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

পশ্চিম বর্ধমানের পানাগড়ে পুরনো গাড়ির
যন্ত্রাংশ কেনা বেচার বাজারে বিধ্বংসী আগুন। গতকাল রাত নটা নাগাদ বাজারের ভিতরে একটি কাঠের গুদামে আগুন লাগে। দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। জানা যায়, বুধবার রাতে আচমকা ওই এলাকায় আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসে। দাউ দাউ করে জ্বলে ওঠে পুরনো গাড়ি কেনা বেচার বাজার। খবর পেয়ে পৌছায় কাঁকসার দমকলের দুটি ইঞ্জিন। দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় এক ঘন্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। কী কারণে অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। যদিও পরবর্তীতে আরোও একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের কারনে আগুন লাগতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.