আবহাওয়া

দক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টির দাপট, রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বাড়তে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। বাতাসে অতিরিক্ত জলীয়বাষ্পের উপস্থিতির কারণে বৃষ্টি না হলে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস। কয়েকটি জেলায় দুর্যোগের সম্ভাবনা বেশি থাকায় কমলা সতর্কতাও জারি করা হয়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ অন্যান্য জেলাতেও দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।
রবিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গেও আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এবং সেই কারণে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে শুক্রবার, ১৮ সেপ্টেম্বর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য ঝড়বৃষ্টির কোনও সতর্কতা জারি করা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.