Operation Sindoorদেশ

“দিল্লিকে টার্গেট করে হামলা, পাকিস্তানের ফতেহ-২ গুঁড়িয়ে দিল ভারত”

অপারেশন সিঁদুরের পালটা চেষ্টায় ভারতের দিকে হামলা চালাতে গিয়ে চরম বিফলে পাকিস্তান। শনিবার ভোরে পাকিস্তান ভারতের রাজধানী দিল্লিকে লক্ষ্য করে ছোড়ে দূরপাল্লার ব্যালেস্টিক মিসাইল ‘ফতেহ-২’। তবে হরিয়ানার সিরসার আকাশেই সেটিকে ধ্বংস করে দেয় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এস-৪০০।

শুক্রবার রাত থেকেই পাকিস্তান সীমান্ত বরাবর উত্তপ্ত পরিস্থিতি। জম্মু থেকে গুজরাট পর্যন্ত একাধিক জায়গায় গোলাবর্ষণ ও ড্রোন হামলা চালায় পাকিস্তান। পালটা জবাবে ভারতও সক্রিয় হয়। ভারতের তরফে জানানো হয়েছে, জম্মু, পাঞ্জাব ও রাজস্থানের আকাশে একাধিক পাক ড্রোন ধ্বংস করা হয়েছে। মোট ২৬ জায়গায় হামলার চেষ্টা করে পাকিস্তান, তবে সবকটিই ব্যর্থ হয়।

এরপর ভারত জবাবি হামলায় পাকিস্তানের তিনটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি—রাওয়ালপিন্ডির নুর খান, পাঞ্জাবের শোরকোটের রফিকি ও মুরিদের ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানে। ইসলামাবাদে সেনা সদর দপ্তরের কাছেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি পাকিস্তানের।

২০২৩-এ প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছিল ‘ফতেহ-২’-এর। পাকিস্তান দাবি করেছিল, এটি ৪০০ কিমি দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে এবং এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে। বাস্তবে ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির কাছে সেই দাবি ভেঙে চুরমার। এই হামলার পরেও ভারত সরকারের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.