ক্রাইমজেলা

বিদ্যালয় ফাঁকি দিয়ে বেটিং ব্যবসা! শিক্ষকের ঘরে কোটি টাকা উদ্ধার

রাজ্যে একের পর এক শিক্ষক চাকরি ফেরতের দাবিতে পথে নামলেও, অন্যদিকে এক শিক্ষককে ঘিরে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। দক্ষিণ দিনাজপুরে এক স্কুল শিক্ষকের শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা। অভিযোগ, তিনি অনলাইন গেম ও বেটিং চক্রের সঙ্গে যুক্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গঙ্গারামপুর থানার উদ্যোগে সম্প্রতি পিন্টু ঘোষ নামে এক ব্যক্তিকে অনলাইন বেটিং কেলেঙ্কারিতে গ্রেফতার করা হয়। তারপর শনিবার গ্যাংটক থেকে বিশাল দাস ও অপূর্ব সরকার নামে আরও দুই অভিযুক্তকে ধরা হয়। ধৃত অপূর্ব সরকার গঙ্গারামপুরের নয়াবাজার হাইস্কুলের বিজ্ঞান শিক্ষক। বেশ কিছুদিন ধরে তিনি নাকি বিদ্যালয়ে উপস্থিতও হচ্ছিলেন না।

গ্রেফতারের পর দীর্ঘ জিজ্ঞাসাবাদে পুলিশের হাতে আসে বিপুল অর্থের তথ্য। এরপর রবিবার এসডিপিও দীপাঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে বিশেষ দল রঘুনাথপুরে ওই শিক্ষকের শ্বশুরবাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে শোওয়ার ঘরের খাটের তলায় রাখা বাক্স ভরে উদ্ধার হয় গাদা গাদা নোট, যার পরিমাণ প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা। পাশাপাশি গঙ্গারামপুরের কায়স্থপাড়ায় তাঁর নিজের বাড়ি থেকেও আরও কিছু নগদ অর্থ বাজেয়াপ্ত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.