বিনোদন

স্তন নিয়ে বিপত্তির মুখে শার্লিন, ডাক্তারদের স্মরণাপন্ন হলেন অভিনেত্রী

বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে কোনো না কোনো বিতর্ক ও জল্পনা। প্রতি নিয়ত চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। আবার অনেক তারকার ক্ষেত্রে এই বিতর্কই তাদের জনপ্রিয়তার কারণ হয়ে ওঠে। এমনই একজন হলেন শার্লিন চোপড়া। শার্লিন ও বিতর্ক যেন একে অপরের পরিপূরক। তিনি বলিউডের কয়েকটি সিনেমায় কাজ করেছেন এবং প্রাপ্তবয়স্ক সিনেমাতেও তার নাম ডাক কম নয়। এবং এবারেও চর্চার শিরোনামে তিনি। শার্লিন জানান, নিজেকে আরও লাস্যময়ী ও আকর্ষণীয় করে তোলার জন্য অস্ত্রোপচারের মাধ্যমে স্তনের আকার বাড়িয়ে ছিলেন। কিন্তু তার পরেই শুরু হয় বিপদ।

তিনি জানান, বেশ কয়েক বছর আগে অস্ত্রোপচারের মাধ্যমে স্তনের আকার বাড়িয়ে ছিলেন শার্লিন। যার ফলে তাঁর ঊর্ধাঙ্গের ওজন আগের তুলনায় অনেকটা বেড়ে যায়। যার ফলে শুরু হয় পিঠে ব্যথা। এবং অভিনেত্রী এটাও জানান যে, শুধু স্তনে অস্ত্রোপচার নয় তার সাথে সারা মুখে‘ফিলার’লাগান শার্লিন। নিজেকে আকর্ষণীয় দেখাতে বিপুল অর্থ খরচ করলেও বিপদ থেকে মুক্তি পেলেন না। শার্লিন নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে লেখেন,“২০২৩ সালে অগস্ট মাসে আমি আমার মুখের সমস্ত ফিলার সরিয়ে দিই, যাতে নিজের আসল রূপ দেখতে পাই। পাশাপাশি সম্প্রতি স্তনে অস্ত্রোপচার করাই, যাতে অতিরিক্ত ওজন ছাড়া জীবনযাপন করতে পারি।”

শার্লিন আরও বলেন,“গত কয়েকদিন ধরে পিঠ, ঘাড়, বুকে ও কাঁধে প্রচণ্ড ব্যথা হচ্ছে। সেই সঙ্গে, আমার স্তনে ভারী বোধ হচ্ছিল। বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করার পরে আমি জানতে পারি যে, এই ব্যথার আসল কারণ আমার ভারী স্তনযুগল। তাই নিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখে, আমি ফের ‘ইমপ্লান্ট’ সরিয়ে দিই।”সূত্রের খবর এখন তাঁর অবস্থা আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.