বিনোদন

সোনালী বেন্দ্রের সাথে সময় কাটাতে ভীষণ পছন্দ করতেন গোবিন্দা! বিস্ফোরক গোবিন্দা পত্নী সুনীতা

দীর্ঘদিন ধরেই গোবিন্দা সুনিতার ডিভোর্স নিয়ে চলছিল জোর জল্পনা। অবশেষে গণপতি উৎসবে জোড়ায় দর্শন দিয়ে জল্পনায় অবসান ঘটান দম্পতি। ১৯৮৭ সালে দুজনের বিয়ের সময় তখন গোবিন্দা বলিউডে প্রতিষ্ঠিত নন। মেয়ে টিনা আহুজার জন্মের পর তাদের দাম্পত্য জীবনের খবর প্রকাশ্যে আসে।

এইবার নায়িকাদের সঙ্গে গোবিন্দার সমীকরণ নিয়ে পতি পত্নী অর পাঙ্গা – জোড়িয়ো কা রিয়ালিটি চেক নামক শোয়ে মুখ খোলেন সুনীতা। তিনি বলেন, বলিউডের প্রায় সব অভিনেত্রীর সঙ্গে ফ্লার্ট করতেন অভিনেতা,সোনালী বেন্দ্রে বাদে। এমনকি ফ্ল্যাটে এনেও দীর্ঘসময় গল্পে মশগুল থাকতেন অভিনেতা। ওই শো-তেই সঞ্চালকের ভূমিকায় ছিলেন সোনালিই। তিনি বলেন,সোনালীর ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন গোবিন্দা। আগ ছবিতে সোনালীর প্রথম ব্রেক গোবিন্দার সৌজন্যেই। জিস দেশ মে গঙ্গা রেহতা হ্যায়’ এবং ‘অপনে দম পার’-এ কাজ করার সময় সোনালি বেন্দ্রের সঙ্গেই সময় কাটানো ভীষণ পছন্দের ছিল অভিনেতার ।গোবিন্দার চোখে ছোটবেলার সুনীতা নাকি সোনালীর মতো দেখতে ছিল তাও উল্লেখ করেন গোবিন্দা পত্নী। তিনি জানালেন, পুরোনো স্মৃতির ঝাঁপি খুলে দেখা, অব্যক্ত অনুভূতিগুলোকে আবার মনে করানো আর গোবিন্দা-রঙে রঙিন এক বিনোদনকে সেলিব্রেট করা—সব মিলিয়ে ছিল ভীষণ আনন্দের অভিজ্ঞতাগুলি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.