বিনোদন

দশক পেরিয়ে ফের জুটি বাঁধছেন আমির খান ও রাজকুমার হিরানি, আসছে নতুন ছবি!

‘পিকে’-র পর কেটে গিয়েছে এক দশকেরও বেশি সময়। আবার একসঙ্গে আসছেন বলিউডের দুই ম্যাজিকম্যান অভিনেতা আমির খান ও পরিচালক রাজকুমার হিরানি। সূত্রের খবর, ইতিমধ্যেই ২০২৬ সালে সেই নতুন ছবির শুটিং শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যদিও এখনও ছবির নাম চূড়ান্ত হয়নি।

এটাই হতে চলেছে ‘ডাঙ্কি’-র পর রাজকুমার হিরানির পরবর্তী পরিচালনা। সূত্রের খবর, ছবিটি হবে ‘স্লাইস অফ লাইফ’ ধাঁচের, যেখানে থাকবে হাসি, আবেগ ও অনুপ্রেরণার ছোঁয়া। স্বাভাবিকভাবেই, ‘থ্রি ইডিয়টস’ ও ‘পিকে’-র মতো বিখ্যাত সিনেমার পর এই জুটির কামব্যাক নিয়ে দর্শকদের মধ্যে প্রবল উৎসাহ দেখা যাচ্ছে। প্রসঙ্গত, আমির ছাড়াও হিরানি কথা বলছিলেন রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে। তাঁদের জন্যও আলাদা দুটি ছবির পরিকল্পনা ছিল। তবে ব্যস্ত শিডিউলের কারণে আপাতত সেই দুটি প্রজেক্ট স্থগিত রয়েছে। এদিকে হিরানি এখন নিজের ওয়েব সিরিজের কাজ শেষ করছেন, এরপরই পুরোপুরি মন দেবেন আমির খানের সঙ্গে আসন্ন এই সিনেমায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.