বিনোদন

প্রায় ১৬ মাস ধরে অন্তঃসত্ত্বা‘দাবাং গার্ল’, জানালেন সোনাক্ষী সিনহা

বলিপাড়ায় নতুন শোরগোল। সকলের মুখে একটাই কথা, তাহলে কি শীঘ্রই মাতৃত্বের স্বাদ অনুভব করতে চলেছেন‘দাবাং গার্ল’সোনাক্ষী সিনহা? হ্যাঁ, এমনটাই জল্পনা চলছে বলিপাড়ায়। মঙ্গলবার রাতে মুম্বইয়ের এক অনুষ্ঠানে স্বামী জ়াহিরের সাথে উপস্থিত হন অভিনেত্রী। সেই অনুষ্ঠান থেকেই এই জল্পনার সূত্রপাত।

২০২৪ সালের ২৩ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সোনাক্ষী ও জ়াহির। বিয়ের কয়েক মাসের মধ্যেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা উঠেছিল। কিন্তু প্রত্যেক বারই তা গুঞ্জন ছিল। কিন্তু এইবারও কি শুধু গুঞ্জন? নাকি আছে সত্যতা? জানালেন খোদ‘দাবাং গার্ল’সোনাক্ষী সিনহা। তিনি নাকি ১৬ মাস ধরে অন্তঃসত্ত্বা, এমনটাই জানালেন অভিনেত্রী।

স্বামী জ়াহির ইকবালের সঙ্গে সোনাক্ষীর বিয়ের বয়স ১৬ মাস। এই বিষয় নিয়েই অভিনেত্রী বলেন,“বিশ্বে দীর্ঘতম সময় ধরে অন্তঃসত্ত্বা আমি! ১৬ মাস ধরে সন্তানধারণ করে রয়েছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.