স্বাস্থ্য

কোলেস্টেরল নর্মাল, তবুও হার্ট অ্যাটাকের ঝুঁকি? সুস্থ থাকতে মেনে চলুন এই ৩ নিয়ম

রক্ত পরীক্ষার রিপোর্টে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক দেখেই নিশ্চিন্ত হচ্ছেন? চিকিৎসকদের মতে, কোলেস্টেরল স্বাভাবিক থাকলেই হৃদ্‌রোগের ঝুঁকি পুরোপুরি এড়ানো যায় না। বিশেষ করে LDL-C বা ‘খারাপ কোলেস্টেরল’-এর মাত্রা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, রক্তে LDL-C বেশি থাকলে ধমনীর দেওয়ালে প্লাক জমতে পারে। সময়ের সঙ্গে তা হৃদ্‌রোগ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে।

কেন গুরুত্বপূর্ণ LDL-C?

LDL-C-এর মাত্রা বেশি থাকলেও অনেক সময় শরীরে কোনও স্পষ্ট উপসর্গ দেখা যায় না। আবার প্রত্যেকের ক্ষেত্রে কোলেস্টেরলের লক্ষ্যমাত্রাও এক নয়। যাঁদের আগে হৃদ্‌রোগ হয়েছে বা ঝুঁকি বেশি, তাঁদের ক্ষেত্রে চিকিৎসক আরও কম LDL-C রাখার পরামর্শ দিতে পারেন।

হার্ট সুস্থ রাখতে মানুন ৩ নিয়ম

১. স্বাস্থ্যকর খাবার খান: প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসব্জি, ফল, ডাল ও গোটা শস্য রাখুন। অতিরিক্ত তেল, ঘি, মাখন এবং ট্রান্স ফ্যাটসমৃদ্ধ খাবার কম খান।

২. নিয়মিত শরীরচর্চা করুন: হাঁটা, সাইকেল চালানো বা অন্য কোনও মাঝারি মাত্রার ব্যায়াম হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। নিজের শারীরিক সামর্থ্য অনুযায়ী নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তুলুন।

৩. পরীক্ষা করান, চিকিৎসকের পরামর্শ নিন: প্রয়োজন অনুযায়ী লিপিড প্রোফাইল পরীক্ষা করান। রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখুন। ধূমপান এড়িয়ে চলুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোলেস্টেরলের ওষুধ বন্ধ করবেন না।

মনে রাখবেন, স্টেন্ট বা বাইপাস সার্জারি হলেও ভবিষ্যতে ধমনীর অন্য অংশে প্লাক তৈরির ঝুঁকি থাকতে পারে। তাই নিয়মিত পরীক্ষা ও চিকিৎসা চালিয়ে যাওয়া জরুরি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.