রাজ্য

বিয়ের চাপ সামলাতে না পেরে চরম সিদ্ধান্ত, পুলিশের জালে অভিযুক্ত

উত্তরপ্রদেশে রহস্যজনকভাবে উদ্ধার হওয়া এক মহিলার দেহ ঘিরে রীতিমতো চাঞ্চল্য। প্রথমে কেউ তাঁর পরিচয় জানত না, পরে জানা যায় নাম রানি, বয়স প্রায় ৫২। তদন্তে নাম জড়ায় এক যুবকের—মাত্র ২৬ বছরের অরুণ রাজপুত। সূত্রের দাবি, সোশ্যাল মিডিয়ার দুনিয়া থেকেই শুরু হয়েছিল এই অদ্ভুত সম্পর্ক। ইনস্টাগ্রামে ফিল্টার লাগানো ছবিতে মুগ্ধ হয়েছিলেন অরুণ, ভেবেছিলেন রানি সমবয়সী। সেই ভুল ধারণাই ধীরে ধীরে টেনে নিয়ে যায় তাঁকে বিপজ্জনক এক পরিণতির দিকে।

তদন্তকারীদের দাবি, ইনস্টাগ্রামের আলাপ দ্রুত বাস্তবের সম্পর্কে গড়ায়। হোটেল থেকে নিয়মিত দেখা, টাকার লেনদেন—সবকিছু মিলিয়ে বাঁধা পড়ে এক জটিল বন্ধনে। কিন্তু রানির চাপ ক্রমেই অসহনীয় হয়ে ওঠে। বিয়ের দাবি আর ধার নেওয়া দেড় লক্ষ টাকা ফেরতের চাপ মেলাতে না পেরে শেষপর্যন্ত মারণ ফাঁদ পেতেছিলেন অরুণ। পুলিশ জানিয়েছে, ১০ আগস্ট মণিপুরীতে ডেকে পাঠানো হয় রানিকে, আর সেখানেই গলায় স্কার্ফ পেঁচিয়ে খুন করেন যুবক। ভয় ছিল—প্রস্তাবে রাজি না হলে রানি হয়তো তাঁর বিরুদ্ধে অভিযোগ আনতে পারেন। অপরাধ স্বীকারও করেছে অভিযুক্ত। আদালত তাঁকে জেল হেফাজতে পাঠিয়েছে। সোশ্যাল মিডিয়ার প্রেম যে কখন মৃত্যুর ফাঁদ হয়ে উঠতে পারে, এই ঘটনাই তার জ্বলন্ত প্রমাণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.