রাজ্য

গঙ্গার ভাঙনে রেললাইনে ধস! বাতিল একাধিক ট্রেন, ঘুরপথে ছুটবে দূরপাল্লার একাধিক ট্রেন

গঙ্গার ভাঙনে বিপাকে রেল পরিষেবা। মালদহ ডিভিশনের সাহিবগঞ্জ-বারহারওয়া শাখায় সাকরিগলি ও মহারাজপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় নদীর তীরবর্তী বাঁধ ভেঙে রেললাইনের পাশে মাটি বসে যাওয়ায় ট্রেন চলাচলে বড় প্রভাব পড়েছে।

পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই মেরামতির কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ। নিরাপত্তার কারণে ডাউন লাইনে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে। এর জেরে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি ট্রেনকে আবার বিকল্প রুটে চালানো হচ্ছে।

বাতিল ট্রেনের তালিকা:
৬৩৪০১ সাহেবগঞ্জ-মালদা টাউন MEMU, ৬৩৪২১ আজিমগঞ্জ-সাহেবগঞ্জ MEMU, ৬৩৪১১ সাহেবগঞ্জ-ভাগলপুর MEMU, ৬৩০৬৩ বর্ধমান-সাহেবগঞ্জ MEMU, ৫৩৪১১ বারহারওয়া-সাহেবগঞ্জ প্যাসেঞ্জার, ১৩৪২৭ হাওড়া-সাহেবগঞ্জ এক্সপ্রেস, ৬৩৪০৫ রামপুরহাট-সাহেবগঞ্জ MEMU, ৬৩৪০২ মালদা টাউন-সাহেবগঞ্জ MEMU, ৬৩৪২২ সাহেবগঞ্জ-আজিমগঞ্জ MEMU, ৬৩৪১২ ভাগলপুর-সাহেবগঞ্জ MEMU, ৬৩০৬৪ সাহেবগঞ্জ-বর্ধমান MEMU এবং ৫৩৪১২ সাহেবগঞ্জ-বারহারওয়া প্যাসেঞ্জার।

ঘুরপথে চলবে একাধিক দূরপাল্লার ট্রেন:
১৩১০৬ বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস এবং ১৩০২০ কাঠগোদাম-হাওড়া বাঘ এক্সপ্রেস মুঙ্গের-ভাগলপুর-বাঁকা-দেওঘর-জসিডিহ বাইপাস হয়ে চলবে। ১৩০২৪ গয়া-হাওড়া এক্সপ্রেস চলবে কিউল-ঝাঝা-আসানসোল হয়ে।

এছাড়া ১৩৪০৪ ভাগলপুর-রাঁচি ভানাঞ্চল এক্সপ্রেস এবং ১৩০৭২ জামালপুর-হাওড়া এক্সপ্রেসকে ভাগলপুর-দুমকা-রামপুরহাট রুটে ঘুরিয়ে দেওয়া হবে। ১৫৬৫৭ দিল্লি-কামাখ্যা ব্রহ্মপুত্র মেল এবং ১৫৭৪৪ ভাটিন্ডা-বালুরঘাট ফারাক্কা এক্সপ্রেসও বিকল্প পথে চলবে।

কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। ফলে নির্ধারিত গন্তব্যের বদলে আগেই যাত্রা শেষ করবে কিছু ট্রেন। রেললাইনের মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত এই নিয়ন্ত্রণ জারি থাকবে বলে জানা গিয়েছে। পরিস্থিতির জেরে মালদহ ডিভিশনের বহু যাত্রীকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.