আগামী ১৩ নভেম্বর নৈহাটি-সহ ছয়টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। নৈহাটি কেন্দ্রের তৃণমূল প্রার্থী সনৎ দে-র হয়ে প্রচারে নামলেন ময়দানের তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডানের তিন কর্তা। যা ময়দানের ইতিহাসে নজির বিহীন ঘটনা। তৃণমূল প্রার্থীর হয়ে তিন প্রধানের কর্তাদের প্রচার নিয়ে সরব হয়েছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেছেন, তিন প্রধানের কর্তারা যারা তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করছেন। সমর্থকদের উচিত তাদের পদ থেকে সরিয়ে দেওয়া। তাঁর কথায়, আর জি কর কাণ্ডের প্রতিবাদে তিন প্রধানের কর্তার পথে নেমেছিলেন। তাতে ওনাদের সম্মান বেড়েছিল। তৃণমূল প্রার্থীর হয়ে ব্যাট ধরায় সেই সম্মান একেবারে তলানিতে পৌঁছে গেল। তাঁর দাবি, এঁরাও পুলিশের মতোই দলদাস হয়ে গেছে। প্রাক্তন সাংসদের সংযোজন, তিনিও একটা দলকে সমর্থন করতেন। যদিও সেই দলের নাম তিনি মুখে আনেননি। তাঁর কটাক্ষ, যিনি কোনওদিন ফুটবলে লাথি মারে নি। তাঁকে সমর্থন করছেন তিন প্রধানের কর্তারা। তার মানে এর পিছনে লেনাদেনা আছে।
Read Next
November 20, 2026
পুলিশকে হুমকির অভিযোগ, পাল্টা বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিষেকের অভিযোগ
November 20, 2026
রক্তাক্ত রাজনীতির ছায়া অন্ধ্রে! পেট্রোল বোমা ও আগুনের লেলিহান শিখায় পুড়ল বিরোধী নেতাদের কনভয়
November 20, 2026
পুলিশকে হুমকি দেওয়ার মামলায় গিরিশ পার্ক থানায় হাজির অভিষেক, ঘিরে সমর্থকদের ভিড়
November 20, 2026
‘জল থাকলে তবেই তামিলনাড়ুকে দেব’: কাবেরী ইস্যুতে কড়া বার্তা ডি. কে. শিবকুমারের
November 20, 2026
আমেরিকার মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের তুলনা রাহুলের! ‘পাকিস্তানের ফ্যানবয়’ বলে কটাক্ষ বিজেপির
November 20, 2026
দিল্লির মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন শমীক ভট্টাচার্য! শাহ-শুভেন্দু বৈঠকের পর জোর জল্পনা
Related Articles
“আইসিইউ-তে টানা ৪ দিন, শ্বাসকষ্টে কাবু বিজেপি সাংসদ—এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লি নেওয়ার ভাবনা”
June 18, 2025
‘মমতাকে সরাতে বিধানসভার আগে নিজের মাটিতে নামুন’, মহারাষ্ট্রের বাঙালিদের আহ্বান শুভেন্দুর
November 18, 2024
Check Also
Close





