জেলা

মহাষ্টমীতে সপরিবারে অঞ্জলি সুকান্ত মজুমদারের, মণ্ডপে আড্ডা থেকে মেয়ের সঙ্গে বাজি ফাটানো

বছরভর রাজনৈতিক কর্মসূচি ও কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব সামলানোর ব্যস্ততার মাঝে দুর্গাপুজোর দিনগুলিকে পরিবারের জন্য বরাদ্দ রাখেন সুকান্ত। এদিনও তার ব্যতিক্রম হয়নি। ভক্তিভরে অঞ্জলি দেওয়ার পাশাপাশি পাড়ার বাসিন্দাদের সঙ্গে গল্পগুজবে মেতে ওঠেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীকে কাছে পেয়ে অনেকেই সেলফি তোলার আবদার জানান। হাসিমুখে তাঁদের সেই আবদারও পূরণ করেন সুকান্ত। পরে মেয়েকে সঙ্গে নিয়ে বাজি ফাটাতেও দেখা যায় তাঁকে।
মহাষ্টমীর সকালে পুজো দিতে এসে সুকান্ত বলেন, “আজ খুব সকালেই মহাষ্টমীর তিথি। আর পাঁচটা বাঙালির মতো আমিও সপরিবারে উপস্থিত হয়েছি মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, প্রার্থনা করার জন্য। মা যেন আমাদের সবাইকে রক্ষা করেন। পশ্চিমবঙ্গের সকল মানুষকে মা যেন সুখ ও সমৃদ্ধি প্রদান করেন।”
উল্লেখ্য, আগে বালুরঘাটের মৈত্রচক্র ক্লাবে অষ্টমীর অঞ্জলি দিতেন সুকান্ত। তবে প্রায় দু’বছর আগে খাদিমপুর থেকে দীপালিনগরে বসবাস শুরু করার পর এবার বাড়ির কাছের মণ্ডপেই অঞ্জলি দিলেন তিনি। পাশাপাশি সপরিবারে আমবাগান মহিলা সেবা সমিতির পুজোমণ্ডপেও যান কেন্দ্রীয় মন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.