শিক্ষা

জেএনইউ ক্যাম্পাসে বিতর্কিত গ্রাফিতি, ‘ফ্রি উমর খালিদ’ ও ‘লং লিভ নকশালবাড়ি’ স্লোগান ঘিরে চাঞ্চল্য

নয়াদিল্লি: ফের বিতর্কের কেন্দ্রে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)। বিশ্ববিদ্যালয় চত্বরের দেওয়ালে ‘Free Umar Khalid’ এবং ‘Long Live Naxalbari’—এই দুই স্লোগান ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সম্প্রতি জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়েও একই ধরনের স্লোগান দেখা যাওয়ার পর জেএনইউয়ের এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।
এই ঘটনায় বামপন্থী ছাত্র সংগঠনগুলির বিরুদ্ধে অভিযোগ তুলেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। সংগঠনটির দাবি, এই ধরনের স্লোগানের নেপথ্যে বামপন্থী ছাত্রগোষ্ঠীগুলির ভূমিকা থাকতে পারে। পাশাপাশি, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত পদক্ষেপ করার দাবিও জানিয়েছে তারা।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। কারা ক্যাম্পাসের দেওয়ালে এই গ্রাফিতি লিখেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, জেএনইউ ও জামিয়া—দুই বিশ্ববিদ্যালয়েই ছাত্র রাজনীতি এবং রাজনৈতিক স্লোগান ঘিরে বিতর্ক নতুন নয়। তবে এই ঘটনার পিছনে কারা রয়েছে, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.