ফের জাল পাসপোর্টের হদিশ পেতে রাজ্যে ইডি অভিযান। সকাল বেলাই নদীয়ার চকদহের পরারি গ্রামে এক কাঠ মিস্তিরির বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে। এরইমধ্যে এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে আটক হয়েছে ৩ জন।
ইডি সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম বিপ্লব সরকার। এই ঘটনার তদন্তে নেমে এর আগে পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিকার গ্রেফতার করে। সেই সূত্র থেকেই খোঁজ পায় নদীয়ার ইন্দুভূষণ হালদারের। এরপর সেখান থেকেই তাঁরা জানতে পারে প্রায় থেকে প্রায় ৩৫০ ভুয়ো পাসপোর্টের আবেদন করা হয়েছিল চাকদহের এক সাইবার ক্যাফ থেকে। এবার সেই যোগ সূত্রে ইডি খোঁজ পেল কাঠমিস্ত্রির বিপ্লব সরকারের। সেই গোপন সূত্রে খবরের ভিত্তিতে সকাল বেলাতেই ইডি হানা।
নদীয়ার এই কাঠমিস্ত্রির অতি সাধারণএই মাটির বাড়িটি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। এই বাড়ির ২ ছেলেই কাঠমিস্ত্রির কাজ করে। এবার ইডি কর্মীরা তার বাড়ি গিয়ে সমস্ত নথি পত্র যাচাই করতে শুরু করে। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা খতিয়ে দেখছে এই ব্যক্তির সঙ্গে বাংলাদেশের কোনো রকম যোগ রয়েছে। এমনকি তার কাছ থেকে উদ্ধার হয়েছে বহু জালি পাসপোর্ট। সেই পাসপোর্টগুলি কোথা থেকে এলো এই বিষয় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।







