খেলাধুলা

দ্বিতীয় টেস্টেও একই হাল অজিদের, আজকের নায়ক রকস্টার জাদেজা

গত ৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হয় ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। নাগপুরের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। দুই তারকা টিম মুখোমুখি হওয়ায় সকলের চোখ এখন এই টুর্নামেন্টের দিকে। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতের পারফরমেন্স ছিল দারুন। ভারতীয় স্পিনারদের কাছে তাসের ঘরের মতো ভেঙে পড়ে অজি ব্যাটিং লাইনআপ। পাঁচদিনের ম্যাচ তিনদিনেই এক ইনিংস ও ১৩২ রানে জয়ী হয় টিম ইন্ডিয়া।

টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচেও প্রথম দিনেই কুপোকাত হয়ে পরে অজিদের ব্যাটিং লাইনআপ। দ্বিতীয় টেস্টে জাদেজা,অশ্বিনের সাথে সামির ফর্ম ছিল দারুন। তারা প্রথম ইনিংসে সমস্ত উইকেট হারিয়ে ৭৮.৪ ওভার শেষে ২৬৩ রান করে। উল্টোদিকে ভারত ২৬২ রান করে।
দ্বিতীয় ইনিংসে অজিদের অবস্থা প্রথম টেস্ট ম্যাচকে মনে করিয়ে দেয়। দুই স্পিনার অশ্বিন ও স্যার জাদেজার স্পিনে কুপোকাত হয়ে পরে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। আর অশ্বিন ৫৯ রান দিয়ে ৩ টি উইকেট নেন। জাদেজার স্পিনের কাছে অজিদের ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। রকস্টার দ্বিতীয় ইনিংসে ৭ টি উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে ভারতের সামনে ১১৫ রানের টার্গেট দাঁড়ায়। খুব সহজেই ৪ উইকেট হারিয়ে ১১৮ রান করে ভারত জয়ী হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.