কলকাতা

‘লাল এবং গেরুয়া দুই রাজনৈতিক দল এক হয়ে গিয়েছে’, রেড রোড থেকে মমতার বার্তা

প্রতি বছরের মতো এই বছরেও রেড রোডে ঈদের নমাজের আয়োজন করা হয়েছিল। আজ সকাল ৯টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছন। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সকলকে ঈদের শুভেচ্ছা জানান। এরপর তিনি বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন।
তিনি রাজ্যবাসীকে কোনও প্রকার উস্কানিতে পা না দেওয়ার জন্য আবেদন জানান। একইসঙ্গে ধর্মের নামে ভোটব্যাঙ্কের রাজনীতি করার অভিযোগে বিরোধীদের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী।
ভোটের জন্য ধর্মকে ব্যবহার করা রাজনৈতিক দলগুলির ‘দোকান’ বন্ধ করার হুঁশিয়ারিও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশে দেখা যায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।এর পাশাপাশি আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রিজওয়ানুর রহমানের বাড়িতে যান এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
‘লাল এবং গেরুয়া দুই রাজনৈতিক দল এক হয়ে গিয়েছে’, এমন অভিযোগও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, ‘আমরা একাই একশো। সব ধর্মের জন্য আমার জান কবুল। জীবন দিয়ে দেবো, কিন্তু নিজের আদর্শ থেকে সরব না। সব হিন্দু আপনাদের বিরুদ্ধে নয়, কিছু নেতা এই নিয়ে ব্যবসা করেন, ওই দোকান আমি বন্ধ করে দেবো।’ এদিন নিজের বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির বার্তা দেন এবং বিভাজন সৃষ্টিকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.