কলকাতাক্রাইম

বিয়ের রেস কাটতে না কাটতেই আত্মঘাতী তরুণী

ধুমধাম করে বিয়ে হয় বাড়ির ছোট ছেলের। সেখানে দেড় মাসের মাথায় উদ্ধার হল সদ্য বিবাহিত তরুণীর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে পর্ণশ্রী থানার পাঠকপাড়ায়। নববধূর মৃত্যুতে বাড়ছে জল্পনা। পারিবারিক অশান্তি, না কি অন্য কারণ রয়েছে এই মৃত্যুর পিছনে, তাই খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম পূজা সিংহ বয়স ২৮। পাঠকপাড়ায় একটি আবাসনের তাঁর শ্বশুরবাড়ি। সেখানেই স্বামী ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতেন তিনি। তার স্বামী মুকেশ তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী। স্থানীয় সূত্রে খবর, বিহারের বাসিন্দা পূজার সাথে দেড় মাস আগে বিয়ে হয় মুকেশের। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে অশান্তি হত বলে প্রতিবেশীরা দাবি জানায়। শনিবার রাত ২টোয় ওই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘরের দরজা ভেঙে দ্রুত তাঁকে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। পূজার আত্মীয়রা জানান, মৃত্যুর আগে তিনি ভিডিয়ো কলে স্বামীর সঙ্গে কথা বলেন। সেখানে তাঁদের মধ্যে বচসা হয়।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের অনেক আগে থেকে মুকেশ এবং পূজা পরিচিত ছিলে। দুই পরিবারের সদস্যরাও একে অপরকে চিনত। প্রাথমিক ভাবে পুলিশ জানা যায়, শনিবার রাতে মুকেশ বাড়িতেই ছিল।মাঝ রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হয়। সেই ঝামেলার জেরে ঘর থেকে বেরিয়ে আসে মুকেশ। সেই সময়ে তিনি মত্ত অবস্থায় ছিল বলে জানায় প্রতিবেশীরা । এর কিছুক্ষণ পরেই বন্ধ ঘর থেকে উদ্ধার পূজার ঝুলন্ত দেহ। তরুণীর শাশুড়ি মঞ্জু সিংহ রবিবার জানান, ‘‘ওদের দু’জনের মধ্যে বড় কোনও অশান্তির কথা জানতে পারিনি। কেন এমন করল জানি না।’’
এই ঘটনায় তরুণীর বাড়ির তরফে লিখিত অভিযোগ জানানো হয়। পাশাপাশি মুকেশের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.