কলকাতারাজ্য

কলকাতা মেট্রো: দেরি, দুর্ভোগ আর সারচার্জে নিত্যযাত্রীদের ক্ষোভ

প্রতিনিয়ত কলকাতা মেট্রোয় ভোগান্তির শিকার হতে চলেছে আমজনতা। কবি সুভাষ স্টেশনে ভাঙনের পর থেকে যেটুকু পথ যেতে সময় লাগার কথা ৩০ মিনিট। সেখানে এখন সময় লেগে যাচ্ছে ১ ঘন্টা ৩০মিনিটের বেশি। তার উপর দেরি হওয়ার কারণে যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি খরচ।

রাত ১০টা ২০ মিনিটের পর মেট্রো ধরলেই নিয়মমতো কাটা হচ্ছে বাড়তি ১০ টাকা সারচার্জ। তবে দেরিতে চলা ট্রেনের কারণে অনেক যাত্রী ১০:৩০ নাগাতের পরে স্টেশন ছেড়ে বেরোচ্ছেন। যার ফলে স্মার্ট কার্ড থেকে কেটে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। অনেকেই তা বুঝতেই পারছেন না। সোমবার রাতেই চাঁদনী থেকে শহিদ ক্ষুদিরামে পৌঁছতে দেড় ঘণ্টা লেগে যাওয়ার পর অতিরিক্ত ১০ টাকা কাটা কেটে নেওয়ায় । ওই দিনই ক্ষুব্ধ যাত্রীরা স্টেশনে বিক্ষোভ দেখান। পরে স্টেশন মাস্টার নিজের পকেট থেকে ফেরত দেন কয়েকজনকে।

যাত্রীদের অভিযোগ, মেট্রোর বিলম্বের দায় তাঁদের নয়। অথচ তারই খেসারত দিতে হচ্ছে প্রতিদিন। গত কয়েক দিনে অন্তত ১৫টি স্টেশন থেকে এভাবেই কয়েক লক্ষ টাকা উঠেছে মেট্রোর কোষাগারে। এর ফলেই ক্ষুব্ধ নিত্যযাত্রীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.