বিদেশ

ইন্দোনেশিয়ায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, ৮ জনের মৃত্যু, দিল্লি বিমানবন্দরে অল্পের জন্য বড় বিপদ!

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত আটজন। দুর্ঘটনাটি ঘটে পশ্চিম কালিমান্তানের মেলাউই অঞ্চলের দুর্গম জঙ্গল ও পাহাড়ি এলাকায়, যেখানে উদ্ধারকাজ চালাতে গিয়ে চরম চ্যালেঞ্জের মুখে পড়তে হয় উদ্ধারকারী দলকে।

আন্তর্জাতিক মহল সূত্রে জানা গেছে,‘ম্যাথিউ এয়ার নুসানতারা’-র মালিকানাধীন এয়ারবাস H130 মডেলের হেলিকপ্টারটি শুক্রবার সকালে একটি বেসরকারি বাগান এলাকা থেকে উড়ান দেয়। উড্ডয়নের মাত্র পাঁচ মিনিটের মধ্যেই সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে। এরপরই সতর্ক হয় প্রশাসন। ইন্দোনেশিয়ার জাতীয় উদ্ধারকারী সংস্থা বানারাস দ্রুত তল্লাশি শুরু করে। প্রায় তিন কিলোমিটার দূরে ঘন বনাঞ্চলের মধ্যে ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। উদ্ধারকারীরা ভেঙে যাওয়া হেলিকপ্টারের বিভিন্ন অংশ শনাক্ত করেন ও পরে আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

মৃতদের শনাক্তকরণের জন্য দেহগুলি পন্টিয়ানাকের হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, প্রতিকূল আবহাওয়া বা যান্ত্রিক ত্রুটি কোনও একটি কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।অন্যদিকে, ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরেও বড়সড় বিমান দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো গেল। সূত্রের খবর, ট্যাক্সিংয়ের সময় SpiceJet-এর একটি বিমান ধাক্কা মারে Akasa Air-এর বিমানে। এতে স্পাইসজেটের উইংলেট ও আকাসা এয়ারের বিমানের লেজ ক্ষতিগ্রস্ত হয়।দুটি বিমানই পরীক্ষার জন্য সাময়িকভাবে পরিষেবা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে ও এয়ার ট্রাফিক কন্ট্রোল বা গ্রাউন্ড স্টাফদের কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.