বঙ্গ রাজনীতিতে ফের নতুন করে উত্তেজনা। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে আরও একবার আক্রমণাত্মক সুরে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি কালীঘাটে অভিষেকের বাড়ির সামনে গভীর রাতে অশান্তি, পুলিশের ভূমিকা এবং ডায়মন্ড হারবার থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি যখন সরগরম, তখনই শুভেন্দুর মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
অভিষেকের নাম উল্লেখ করে এবং কখনও ‘ভাইপো’ বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, কালীঘাটের ঘটনার রাতে একবালপুর থেকে বহিরাগতরা রাত ২টোর সময় সেখানে কেন এসেছিল? পাশাপাশি তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, পুলিশকে মারধর করা কিংবা কোনওভাবে হুমকি দেওয়ার ঘটনায় জড়িত কাউকেই রেয়াত করা হবে না। এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।







