দেশ

বিয়ে করতে যাওয়াই হল কাল! বিয়ের যাত্রায় রক্তাক্ত যুবক

এক মর্মান্তিক ঘটনায় চঞ্চল্য ছড়ালো রাজস্থানের কোটা জেলায় খাঁটিখেদা গ্রামে। বিয়ের যাত্রায় ছুরিকাঘাতে আহত বর।
সূত্রের খবর, বরের নাম লক্ষী নারায়ণ। শুক্রবার দিন তার বিয়ের উদ্দেশ্য রাতের বেলায় বর যাত্রী বেরিয়ে ছিল। অভিযোগ, বিয়ের যাত্রার মাঝেই অভিযুক্ত বিষ্ণু বাইরওয়া, অপরিচিত কিছু জনের সাথে তাকে ডাকে। তার কথায় সারা দেওয়ার সময়ই পিছন থেকে অভিযুক্ত তার পিঠে ছুরি দিয়ে আঘাত করে। আচমকা এমন কান্ডে পরিবার হতচকিত হয়ে পড়ে। তারপরই দ্রুত লক্ষী নারায়ণকে নিকট বর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় অভিযুক্ত বিষ্ণু বাইরওয়ার বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
বরের ভাই নবীন জানান, “ছুরি আঘাতে আমার ভাই ঘোড়া থেকে পড়ে যায়। আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। আমরা এখনও বুঝতে পারছি না কেন এত গুরুত্বপূর্ণ দিনে কেউ এমন করবে।”
পুলিশ অভিযোগ দায়েরের পর অভিযুক্তের সন্ধান শুরু করেছে। পাশাপাশি ঘটনায় দোষীর উপযুক্ত শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.